September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত: কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে জায়নিস্ট শত্রু ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ইরানিদের ঐক্যের ফলেই এই সাফল্য এসেছে। জাতীয় নিরাপত্তা, স্বার্থ এবং ইসলামি বিপ্লবের অর্জন রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা তৎপর।”

জেনারেল আবদুল্লাহি আরও বলেন, ইরানি বাহিনী বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং উন্নত সামরিক সক্ষমতা অর্জন করেছে। তবে শত্রুপক্ষ এখন মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের ওপর আগ্রাসন চালিয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এর জবাবে আইআরজিসির নেতৃত্বে ইরানি বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়, যেখানে প্রথমবারের মতো ইরানে তৈরি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সামরিক ঘাঁটি, গোয়েন্দা ও শিল্প প্রতিষ্ঠান এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়। চূড়ান্তভাবে ২৪ জুন আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে প্রকাশ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ