September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এনসিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাহিদ হাসান, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু , সাধারণ সম্পাদক শেখ আহছানউল্লাহ প্রদীপ, সার্চ কমিটির এক নম্বর সদস্য সিএম নাজমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমরা সবুজ প্রাণ—সবুজ সতেজ করব এ দেশ, খোদার সেরা দান” – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জেলার শহর এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না; এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও অত্যন্ত জরুরি।

এ সময় অতিথিরা প্রায় ৩০০টি ফলজ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা রোপণ করেন। ভবিষ্যতে প্রান্তিক পর্যায়েও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ