September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বেইলী সেতুর সংযোগ সড়কে গর্ত, দুর্ঘটনার শঙ্কা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গাজিরহাট এলাকার একটি স্কুল সংলগ্ন বেইলী সেতুর সংযোগ সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সংযোগ সড়কের মাটি ধসে গিয়ে ওই স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ওই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। ফলে ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে রাতে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালকরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।

চালকরা জানিয়েছেন, সড়কের ওই অংশ দিয়ে যেতে হলে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। অনেকসময় ছোট গাড়ি বা মোটরসাইকেল চালকরা গর্তে পড়ে আহত হচ্ছেন।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অবহেলার কারণে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া না হলেও স্থানীয়রা লাল নিশান টানিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ