September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের পৃথক শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

রাজাপুরে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের পৃথক শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট।

ঝালকাঠির রাজাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দু’পক্ষের পৃথকভাবে র‌্যালি ও সমাবেশ করেছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে উপজেলার বাগড়ি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করেন। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাইলট স্কুল মাঠে সমাবেশে মিলিত হন। এতে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্ব করেন আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও উপজেলা বিএনপির পদ স্থগিত সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন। বিকেলে থেকে উপজেলার ৬ ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয়ে জনসমূদ্রে পরিনত হয়। এতে শহরের বেশ কিছু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশকে যানজট নিরসনে হিমশিম খেতে হয়।

অন্যদিকে উপজেলার বাইপাস এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৬ মনোনয়ন প্রত্যাশী একত্রিত হয়ে সামবেশ করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, বিএনপি নেতা জাকারিয়া লিংকন ও কর্নেল মুস্তাফিজুর রহমান প্রমুখ। পরে বাইপাস থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে বেশকিছু সড়ক প্রদক্ষিণ করে। উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, দু’পক্ষের কর্মসূচি পৃথকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পালনে পুলিশ কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ