September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে বুধবার (৩ সেপ্টেম্বর) পাবনার বেড়া উপজেলার সি অ্যান্ড বি বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে—

মানিক কুমার দত্ত এন্ড ব্রাদার্স-কে আইনটির ৩৮, ৪৫ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স বাবু ট্রেডার্স-কে ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স আল বাকারা ট্রেডার্স-কে ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ফার্মেসি-কে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারে ন্যায্যমূল্য, মানসম্মত পণ্য সরবরাহ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সহায়তা করে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ