July 25, 2026, 9:25 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট জেলার পুলিশ সুপার তৌহিদুল আরিফ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ নিউজ ডেস্ক

বাগেরহাট জেলার পুলিশ সুপার তৌহিদুল আরিফ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

বাগেরহাট জেলার পুলিশ সুপার তৌহিদুল আরিফ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বাগেরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে  “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়।

তিনি পুলিশ সুপার হিসেবে অত্র জেলায় যোগদানের পর হতে প্রায় ১ বছর কর্মকালীন স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা, সাহসী পদক্ষেপ, অক্লান্ত পরিশ্রম, অধ:স্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি এবং সর্বোপরি বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ তাঁর এই স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।

বিদায়ী পুলিশ সুপার তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুন্দরভাবে জেলা পুলিশের সকল কার্যক্রম সম্পাদন করেছেন। স্বাগত বক্তব্য শেষে বিদায়ী পুলিশ সুপার  তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এ সময়ে বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মোড়েলগঞ্জ সার্কেল) জনাব মো: আশরাফউল্লাহ, পিপিএম- সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ