July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী প্রধানদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। এমটি (ইপিআই) মো: কামাল হোসেনের পরিচালনায় এসময় মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, স্যানিটোরী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্রাচার্জসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী প্রধানগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে,

বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে,
ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত দিনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান।
vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের তথ্য (১৭ সংখ্যা) দিয়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড ডাউনলোড পরে টাইফয়ে গ্রহণের দিন সঙ্গে নিয়ে যেতে হবে।
এছাড়াও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ