September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এর আগে, জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেছিলেন ‘জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির’।

ওই কথা তুলে ধরে মি. রিজভী বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয়। শামীম পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনো তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি (শামীম) কিসের দায় দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন। তখন জাতীয় পার্টি কোথায় ছিল?”

কে রাজনীতি করবে আর কে করবে নাএটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না। উচ্ছৃঙ্খলায় বিএনপি বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন মি. রিজভী।

তথ্য সূত্রঃ বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ