October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

খুলনায় গণঅভ্যুত্থান ’বই’ মোড়ক উন্মোচন

খুলনা ব্যুরো প্রধান

স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা গণঅভ্যুত্থান নামক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

১৮৬১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণঅভ্যুত্থানে দক্ষিণ জনপদের চিত্র বইতে লিপিবদ্ধ হয়েছে। দক্ষিণ জনপদে গণঅভ্যুত্থানের ওপর আঞ্চলিক ইতিহাস এই প্রথম। গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমান বাবু এর রচয়িতা। কালান্তর প্রকাশনী এই গ্রন্থের প্রকাশক।

মোড়ক উন্মোচন করেন শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা শেখ আজিজুর রহমান ও মমতাময়ী মা নূরুনাহার বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

স্বাগত ভাষণ দেন গ্রন্থের প্রকাশক কাজী তারিক আহমেদ। বক্তৃতা করেন উনসত্তরের গণঅভ্যুত্থানের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ব. ম. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ফ. ম. মহসিন, সৈয়দা রেহানা আক্তার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, নব্বইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধা শেখ দিদারুল আলম, খুলনা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক-আযম মুহাম্মদ আব্দুস সালাম, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৈহিদুজ্জামান, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রবিউল ইসলাম, ২০২৪-এর জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন, মো. আবু সালেহ, সাদমান রাশিদ, সাদিয়া আলমগীর শাম্মী ও আল নাহিয়ান চারু।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ