September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আহত নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে অধ্যাপক মুজিবুর রহমান 

নিউজ ডেস্ক

গুরুতরভাবে আহত গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে অধ্যাপক মুজিবুর রহমান

আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গুরুতরভাবে আহত গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “নূরুল হক নূর জাতীয়ভাবে পরিচিত নেতা। বাংলাদেশের চলমান আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোপূর্বে তাঁর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নায়েবে আমীর জনাব সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন।

আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। দেশের এই ক্রান্তিকালে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুন্দর নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা ও দোয়া করা প্রয়োজন।

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক বন্ধুরা যেভাবে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। তাদের ত্যাগ ও কষ্ট আল্লাহর কাছে কবুল হোক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নূরুল হক নূরের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বড় কোনো ঘটনারও অবমূল্যায়ন হবে। আমরা মনে করি, যেকোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তদন্ত ও বিচার অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ