September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশোধিত ২০২৩ সালের ১১ এর (গ) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাষ্টার পদে কর্মরত রয়েছেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তার পরায়ানা জারি করে হলে আসামি ওমর ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন বলেন, ২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসতো। এক পর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে স্বামী ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকরিতে ঢুকিয়ে দেন। এরপরও তাকে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল-১ এ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ