September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১২ কোটি টাকা আত্মসাৎ, বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বার্তা বিভাগ

ঋণের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের মধ্যে আরও রয়েছেন- ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১২ কোটি ২৮ টাকা আত্মসাৎ করেন।

২০১০ সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল চারটি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে ওই টাকা তুলে নেন আসামিরা। 

তথ্য সূত্রঃ  সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ