July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সুন্দরবন বানিয়াশান্তা অরণ্য ছায়া রিসোর্টের অসুস্থ রোগীকে কোস্ট গার্ডের স্বাস্থ্য সেবা প্রদান

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টের অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।

শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৩০ আগস্ট ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত জনৈক এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত রিসোর্টে গমন করে।

পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে নিয়ে আসে। অতঃপর রোগীকে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ