July 25, 2026, 4:03 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ, একে একে মারা গেলেন ৭ জন

Reporter Name

গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার খন্দকার ভিলা নামের একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একই পরিবারের নয়জন দগ্ধ হন। ইতোমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। মৃত সাতজন হলেন—এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), শিশু কন্যা জান্নাত (৪), হাসানের স্ত্রী সালমা বেগম (৩০), হাসানের শ্যালিকা আসমা (৩২) ও আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭)।

 

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা হাসান গাজীর শ্যালিকা আসমা (৩২) মারা যান। এর আগে একই দিন সকালে মারা যান হাসান গাজীর স্ত্রী সালমা বেগম (৩০) এবং দুপুরে মারা যান তার স্বামীর ভাতিজি ও কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)।

 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে যাওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা।

 

হাসান গাজীর ১১ বছরের মেয়ে মুনতাহা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

 

 

 

তথ্য সূত্রঃ  আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ