July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল দেড় লাখ ঘনফুট সাদাপাথর

বার্তা বিভাগ

সড়কের ধারে, বাড়ির আঙিনায়, বালুচাপা, মাটিচাপাসহ নানান কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল সাদাপাথর। কিন্তু প্রশাসনের সাঁড়াশি অভিযানে লুটেরাদের কোনো কৌশলই কাজে লাগেনি। একে একে বেরিয়ে এসেছে লুট করা পাথরের ভান্ডার। সবশেষ গতকাল পুকুরের ভিতরে লুকিয়ে রাখা পাথর উদ্ধার করেছে প্রশাসন। সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুরে লুটেরা চক্র লুকিয়ে রেখেছিল প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর। প্রতিটি পুকুর যেন ছিল সাদাপাথরের খনি।

সিলেট সদর উপজেলার পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধোপাগুল-লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয় বলে জানান সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। তিনি বলেন, ওই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পুকুরে আরও পাথর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখতে হয়েছে। স্থানটি পরিত্যক্ত থাকায় কাউকে আটক করা যায়নি।

এক্সেভেটর দিয়ে উদ্ধার করা পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানানা উপজেলা সহকারী কমিশনার।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, পাথর উদ্ধারে অভিযান চলমান থাকবে। এ ছাড়া অবৈধ মজুদকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পাথর লুটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জন জড়িত বলে খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাই কোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুকুরের পানিতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ জানান, পূর্বের জব্দ করা পাথর সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাঠানোর জন্য একটি টিম নিয়ে তিনি ধোপাগুল যান। এ সময় গোপন সূত্রে জানতে পারেন পার্শ্ববর্তী পুকুরগুলোতে লুটকারীরা পাথর লুকিয়ে রেখেছে। এরপর সন্ধান করে ধোপাগুল ও লালবাগের পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এস্কেভেটর দিয়ে পুকুর থেকে পাথরগুলো তুলে আনা হয়।

লুটে ছিল ২০০০ জন : ভোলাগঞ্জ সাদাপাথর ও পার্শ্ববর্তী এলাকা থেকে পাথর লুটে জড়িত ছিল ১৫০০ থেকে ২০০০ জন। গতকাল খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাই কোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাদাপাথর লুটের ঘটনায় গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ তৎসহ ৩৭৯/৪৩১ পেনাল কোড ধারায় একটি মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৫ আগস্ট থেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি পাথর চুরি করে নিয়ে যায়। আদালতের নির্দেশনা অনুসারে পরিবেশগত আর্থিক ক্ষতি নিরসনের জন্য ২১ আগস্ট অতিরিক্ত সচিব (অপারেশন), জালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বায়ক করে বুয়েটের একজন অধ্যাপকসহ মোট ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

প্রসঙ্গত, গণমাধ্যমে সাদাপাথর লুটের সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ রিট পিটিশন করলে ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি সাত দিনের মধ্যে লুট হওয়া সাদাপাথর দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে প্রতিস্থাপনের জন্য স্থানীয় সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া লুটের সঙ্গে জড়িতদের তালিকা করে এফিডেভিট আকারে ১৫ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন উচ্চ আদালত।

 

 

তথ্য সূত্রঃ  জুমবাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ