July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

জামায়াত শার্শা উপজেলাকে ন্যায় ও ইনসাফের সঙ্গে গড়তে চায়

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

যশোর বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) মাবেশের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রিয়াজহাত আলী, সভাপতি, বেনাপোল পৌর শাখা।

প্রধান অতিথি মাওলানা মোঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (যশোর-১, শার্শা) সমাবেশে বলেন, ‘আমি যদি সুযোগ পাই, তাহলে শার্শা উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতি মুক্ত একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মোঃ রিজাউল ইসলাম ও মাওলানা ইউসুফ আলী। এসময় এলাকার মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বেনাপোলে অনুষ্ঠিত এই সমাবেশে শার্শার ন্যায় ও ইনসাফ ভিত্তিক উন্নয়নের অঙ্গীকারে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ