September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: মোহাম্মদ তাহের

বার্তা বিভাগ

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জামায়াত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা।

তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জামায়াতের এই নায়েবে আমির বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত হন নুরুল হক নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ