September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ

আমিরল ইসলাম , খুলনা

খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (30/08/2025) বিকেল ৫টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, “সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে একটি মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভাঙা হলেও অপরটি ভাঙতে পারেনি, তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তারা সাইনবোর্ড ভেঙে ফেলে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা ভয়ে আশেপাশে দৌড়াতে বাধ্য হই। গাড়ি ও দোকানপাটের সামনে অবরোধও দেখা যায়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়, যা শহরের পরিবেশকেও ব্যাহত করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ