September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অহেতুক বিন লক করে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশ

বার্তা বিভাগ

অহেতুক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) লক করে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (এনবিআর) মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এনবিআরের ভ্যাট, আয়কর ও শুল্ক বিভাগের সঙ্গে আয়োজিত রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। মো. আবদুর রহমান খান বলেন, সৎ ও কমপ্লায়েন্ট আমদানি-রপ্তানিকারকদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের মূল ফোকাস হতে হবে ট্রেড ফ্যাসিলিটেশন নিশ্চিত করে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করা। সন্দেহের বশবর্তী হয়ে আমদানি বা রপ্তানিকারকের বিন লক না করে অ্যাসাইকুডা সিস্টেমে রক্ষিত অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য তিনি পরামর্শ দেন।

তিনি বলেন, প্রতিটি কাস্টমস হাউস এবং গোয়েন্দা দপ্তরসমূহকে আমদানি-রপ্তানিকারকদের বিন কি কারণে লক করা হয়েছে এবং গৃহিত প্রতিটি কার্যক্রম হতে কি পরিমাণ অতিরিক্ত কর আদায় হয়েছে, প্রতিটি মাসিক রাজস্ব সভায় এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

সহকর্মীদের উদ্দেশে মো. আবদুর রহমান খান বলেন, ভ্যাটের আইন যথাযথভাবে প্রয়োগ করে আইনানুগভাবে প্রযোজ্য কর আদায় করতে হবে। এ ক্ষেত্রে কর্মকর্তাদের আদায়ের গ্রোথ বা প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যারা সৎভাবে নিয়ম-কানুন মেনে ভ্যাট প্রদান করেন তাদের ওপর অহেতুক বাড়তি চাপ প্রয়োগ করা সমীচীন নয়। ভ্যাট আদায়ের ক্ষেত্রে যারা মোটেও ভ্যাট পরিশোধ করেন না তাদের ভ্যাট নেটে আনা এবং যারা ভ্যাট ফাঁকি দেন তাদের বিরুদ্ধে আইন অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভ্যাট আদায় বাড়াতে হবে। ভ্যাটের আওতা বাড়াতে আইন অনুযায়ী যাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক তাদের সবার ভ্যাট রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এবং অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ন্যায় আগামী এক মাসের মধ্যে বন্ডের সব কার্যক্রম অনলাইনে সম্পাদন বাধ্যতামূলক করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি বন্ডের কার্যক্রম অনলাইনে সম্পাদন করার ক্ষেত্রে প্রত্যেকটি সেবার জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে পরামর্শ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা প্রবর্তনের জন্য নির্দেশনা প্রদান করেন।

বন্ড সুবিধার আওতায় আনা মালামাল বাজারে বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট আমাদানিকারকের বন্ড লাইসেন্স বাতিল করার জন্য চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেন। বন্ড সুবিধার অপব্যবহারের সাথে রাজস্ব বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারির ন্যুনতম সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনার জন্য তিনি নির্দেশ দেন মো. আবদুর রহমান খান।

এসময় বন্ডের অপব্যবহার রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কমিশনারদের কাছে জানতে চান এবং এ ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া বণ্ড অডিট কার্যক্রম হতে অর্জিত ফলাফল সুনির্দিষ্টভাবে প্রতিটি রাজস্ব সভায় উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। কাস্টমস হাউসগুলোতে নিলাম কার্যক্রম জোরদার করে কন্টেইনার জট কমাতে নির্দেশ দেয়া হয়। যে সকল কন্টেইনার অনেক দিন ধরে বন্দরে পড়ে আছে সেগুলো আগামী ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে দ্রুত নিলামে বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়।

আয়কর অনুবিভাগের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনায় অংশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করদাতাগণ যাতে কল সেন্টার থেকে সার্বক্ষণিক তাদের প্রশ্নের উত্তর পেতে পারেন সেজন্য সব কমিশনারেটে ই-রিটার্ন দাখিলে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করার পরামর্শ দেন মো. আবদুর রহমান খান।

মো. আবদুর রহমান খান বলেন, তিনি দ্রুততম সময়ের মধ্যে ইটিন ও ইটিডিএস সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে ইটি সিস্টেমে রক্ষিত তথ্য অনুসারে ইটিডিএস সিস্টেমে করদাতার তথ্য এবং অধিক্ষেত্র প্রতিনিয়তঃ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ কতে হবে। বকেয়া কর আদায় বাড়ানোর জন্য বিদ্যমান আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

এছাড়া তিনি জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্প্রতি প্রণীত অডিট নির্দেশনা অনুসরণ করে সব অডিট মামলা দ্রুত নিষ্পত্তি করে কর দাবি সৃষ্টি এবং কর আদায় করার জন্য সভায় নির্দেশনা প্রদান করেন। আয়কর আদায় বাড়াতে অডিট কার্যক্রম বেগবান করার ওপর সভায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ব্যক্তিশ্রেণির করদাতাদের অডিট নির্বাচন প্রক্রিয়া স্বয়ংক্রিয় উপায়ে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা অতিদ্রুত কর্পোরেট করদাতাগণের ক্ষেত্রেও চালুর প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার কথা বলেন মো. আবদুর রহমান খান।

টিআইএন থাকা স্বত্বেও যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না তাদের সবাইকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করে, তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে, আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায় করার জন্য আয়কর আইন অনুযায়ী সব কার্যক্রম গ্রহণ করে প্রতি মাসের রাজস্ব সভায় তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য চেয়ারম্যান নির্দেশ দেন।

সভায় রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করার ওপর তিনি জোর দেন। মো. আবদুর রহমান খান বলেন, দাখিলকৃত আয়কর রিটার্নসমুহ আয়কর আইনের বিধান অনুসারে প্রসেসিং করার মাধ্যমে কর আদায় কার্যক্রম বেগবান করতে হবে।

কর কমিশনারদের কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের সব মনিটরিং সদস্যকে প্রতিসপ্তাহে একজন কমিশনারের সঙ্গে সভা করে নন-ফাইলারদের বিরুদ্ধে গৃহীত কার্যক্রম, কর ফাঁকি উদঘাটন কার্যক্রম, ২০২৪-২৫ কর বছরের রিটার্ন প্রসেসিং কার্যক্রম, পেন্ডিং অডিট মামলাসমূহ নিষ্পত্তি কার্যক্রম তাদারকি করে তা একটি পৃথক ব্রিফিং সেশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করার জন্য সভায় সিদ্ধান্ত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্য সূত্রঃ জাগোনিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ