September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোংলায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার মালগাজী এলাকায় বসতবাড়ি থেকে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।

গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সম্প্রতি তিনি চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, তবে ভোটে হেরে যান। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ