September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং হয়েছে

পারভেজ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং বা হ্যাক হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নির্বাহী অফিসার এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সার্বজনিন নোটিশের মাধ্যমে উপজেলার সর্বসাধারনকে অবহিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং বা হ্যাক হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন এই সকল নাম্বার হতে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ফোন করছে। তিনি সকলকে অনুরোধ করে বিশেষভাবে সর্তক করেন, কারো সাথে কোন ধরনের অর্থনৈতিক লেনদেন না করার জন্য।

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের মেসেজ নিম্নরুপঃ

প্রিয় মোল্লাহাটবাসী
সম্প্রতি একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং/হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভণ দেখিয়ে ফোন করছে। কারো সাথে কোন ধরণের অর্থনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে
উপজেলা নির্বাহী অফিসার
মোল্লাহাট,বাগেরহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ