September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ছুরিকাঘাত করে শ্রীঘরে (ডাকসু) ভিপি প্রার্থী জালাল

বার্তা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হলের ৪৬২ নম্বর রুমে রুমমেট রবিউল হক-কে ছুরিকাঘাত করেন জালাল। রবিউল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে। ইতিমধ্যেই রমনা থানা পুলিশকে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জালাল ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলছিল। এর জেরেই এ হামলা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। আমি তাকে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। তখন সে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগাল দেয়। প্রতিবাদ করতেই ছুরি দিয়ে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোমতে আমি আত্মরক্ষা করি।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, হল প্রশাসন বাদী হয়ে অভিযুক্ত জালালের বিরুদ্ধে থানায় মামলা করেছে। “এখন মামলাটি প্রচলিত আইন অনুযায়ী অগ্রসর হবে,” বলেন তিনি। তবে এ ঘটনায় জালালের ভিপি প্রার্থিতা বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রক্টরের ভাষ্য, “নির্বাচন কমিশন নিজেদের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।” জালালের বিরুদ্ধে পূর্ববর্তী অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

 

 

তথ্য সূত্র : Bangla Vision


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ