July 25, 2026, 4:59 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

খুলনায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আশ্রমের ধর্ম গুরু গ্রেফতার

খুলনা ব্যুরো প্রধান

খুলনা জেলার ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২৭ আগস্ট) আশ্রম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন। সেখানে রাত ৩টার দিকে গোসাই শিশুটির সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।

মেয়েটির বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে বলে। পরে আজ বুধবার থানায় মামলা দায়ের করেন।

এদিকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় একটি আশ্রমের ধর্মগুরু এবং ভিকটিমের পরিবারের পূর্ব পরিচিত। সে এলাকায় বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করে থাকে। ভিকটিমের চাচী অসুস্থ্য থাকায় গত ১৬ জুলাই রাতে নারায়ন চন্দ্র রায় ভিকটিমের অসুস্থ্য চাচীকে দেখতে যায়। এর প্রেক্ষিতে ভিকটিমের পরিবার ঘরোয়াভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হওয়ায় ভিকটিম উক্ত বসতঘরের মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে। ভিকটিম ফ্লোরে ঘুমিয়ে পড়ায় এবং রাত অনেক হওয়ায় তাকে রুমে রেখে সবাই যার যার রুমে চলে যায় এবং গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় উক্ত ঘরের খাটের উপর ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঐ রাতেই মধ্যবর্তী সময়েনারায়ন চন্দ্র রায় সুযোগ বুঝে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিমের ঘুম ভেঙ্গে যাওয়ায় ব্যর্থ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ