September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ২ কেজি গাজা সহ নারী আটক

বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাটে ২ কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ মহোদয়ের নির্দেশনায় ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে এস আই মো. মেহেদী হাসান মিশন, এসআই শিবলী নোমানী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ের পাশে নওয়াপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাসে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। সে ঢাকা মিরপুর এলাকায় থাকে। তার নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ