July 25, 2026, 5:01 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

খুলনায় নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনা ব্যুরো প্রধান

খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর সোয়া দু’টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুর সোয়া দু’টার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিয়ষটি অবগত করেন। পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় বিষয়টি জানানো হয়। থানা বিষয়টি নৌপুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি নৌপুলিশকে অবগত করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে সেহেতু এটা তাদের দেখার বিষয়।

এদিকে নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ জেনে ৩ টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায়। বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ