September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩: আহত ৫

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিলো। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা – সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে একজন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছে এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। পরে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই খুলনা সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ