July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সভা ও মাহফিল নিষিদ্ধ

বার্তা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সভা বা মাহফিল আয়োজন এবং ধর্মীয় স্থান বা প্রাঙ্গণে প্রচারণা চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২৬ আগস্ট থেকে কার্যকর হবে এবং বহাল থাকবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত।

শনিবার (২৩ আগস্ট) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা এই সময়কালে মসজিদ, মন্দির বা অন্য কোনো ধর্মীয় স্থানে প্রচার চালাতে পারবেন না এবং মজলিস বা মাহফিল আয়োজন করতে পারবেন না।

এমন কোনো কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ‘নির্বাচনী আচরণ বিধিমালা’-এর ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া, সামাজিক বা অর্থনৈতিক সহায়তা এবং অন্য কোনো জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও প্রচার চালানো যাবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।

প্রার্থীদের বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেবল প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং অবশ্যই তা আচরণবিধির আওতায় থাকতে হবে।+

 

 

 

সূত্রঃ দেশ রুপান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ