September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪ টি আসন পূর্ণবহালের দাবিতে রোববার অবরোধ

Reporter Name

৪টি আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে।

এ কর্মসূচিকে ঘিরে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বক্তব্য দেন নেতারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির, আলাউদ্দিন হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গত ২৫ জুলাই নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তাই বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। যদি রোববারের অবরোধ চলাকালে ৪ আসন পূর্ণবহালের ঘোষণা না আসে, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরো বলেন, অবরোধ চলাকালে দূরপাল্লার যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। সর্বাত্মক অবরোধ সফল করতে সব দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বাগেরহাটে চারটি আসনের একটি কমানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা পূর্ণবহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।এর ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ