July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফকিরহাটে চাঁদাবাজীর অভিযোগে দুই যুবককে গণধোলাই,পুলিশে সোর্পদ

বাগেরহাট প্রতিনিধি

চাঁদাবাজী অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরের এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯ আগষ্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। এখবরে শুক্রবার (২২ আগষ্ট) রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করে। এসময় তার কাছে থাকা ৭১হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। শনিবার সকাল ১০টায় ফকিরহাট বাজারের পুরানো গলিতে দেখতে পেয়ে মাশরাফি ও জ্যাকিকে ধরে গণধোলাই দেয় স্থানীয় ব্যবসায়ি ও জনতা।পরে তাদেরকে পুলিশের নিকট সোর্পদ করা হয় ।

স্থানীয়রা জানান, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজীর অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে আটককৃতদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিল করেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজীর অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। রোববার (২৪ আগষ্ট) তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ