September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট পুলিশলাইন্স মাঠে টিআরসি চাকরি প্রার্থীদের ৩য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- জুন-২০২৫ উপলক্ষে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে চাকুরী প্রার্থীদের ৩য় দিনের কার্যক্রম ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এবং Face Detection প্রক্রিয়ায় অনুষ্ঠিত:
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ হতে জানানো হয় “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য শুক্রবার (২২ আগস্ট’ ২০২৫ খ্রি.) বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ এর সার্বিক তত্ত্বাবধানে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন -২০২৫ এর ৩য় দিনের কার্যক্রম এর প্রথম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, দ্বিতীয় ড্র্যাগিং, তৃতীয় ইভেন্ট রোপ ক্লাইম্বিং এবং Face Detection প্রক্রিয়ায় মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য চাকুরী প্রার্থীদের চুড়ান্ত ভাবে মনোনীত করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে জনাব মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম, বিশেষ পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি, ঢাকা, জনাব রাকিবা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (আরএন্ডসিপি-2), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যলয়, খুলনা এবং জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা।
উক্ত নিয়োগ ডিউটিতে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বাগেরহাট এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ