July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফুল ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম. খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। গত ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এই পদোন্নতি ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন পদোন্নতিপ্রাপ্ত শরীফুল খানকে শপথ বাক্য পাঠ করান। বর্তমানে পেন্টাগনে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ –এর ডিরেক্টর অব স্টাফ হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও ক্রস-ফাংশনাল কার্যক্রম সমন্বয় করার পাশাপাশি শিল্প, একাডেমিয়া, ন্যাশনাল ল্যাব ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।
কর্মজীবনে শরীফুল খান মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন এবং ২০০৭ সালে *অপারেশন সাইলেন্ট সেনট্রি*–র সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি স্কোয়াড্রন ও উইং উভয় পর্যায়ের কমান্ড করেছেন। কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩১০তম স্পেস উইং –এর কমান্ডার হিসেবে প্রায় দেড় হাজার সামরিক সদস্য ও ১৯টি ইউনিটের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিভাগেও দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ