বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- জুন-২০২৫ উপলক্ষে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে চাকুরী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত (১ম দিন)

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ হতে জানানো হয়, “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য বুধবার (২০ আগস্ট’২৫ খ্রি.) বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ এর সার্বিক তত্ত্বাবধানে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন -২০২৫ এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার, বাগেরহাটের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম, বিশেষ পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি, ঢাকা, জনাব রাকিবা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (আরএন্ডসিপি-2), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যলয়, খুলনা এবং জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা।

উক্ত নিয়োগ ডিউটিতে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বাগেরহাট এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।