July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইফুল (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি

দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলায় বর্ণাঢ্য রেলি সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ আগষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২ টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষরোপণ ও হাসপাতালের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। একই সাথে জিরো পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হয়।

আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক কমিটির সদস্য নাহিদ সরদার, ওবায়দুল হাসান তিমির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় রহুল আমিন শেখ,সোহাগ খান, নজরুল ইসলাম, সাইদুল মল্লিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ