July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

খুলনায় কোস্ট গার্ড কর্তৃক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

রবিবার ১৭ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষা, কিশোর-তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৭ আগস্ট ২০২৫ তারিখ রোববার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক আউটপোস্ট প্রাঙ্গণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ শীর্ষক জনসচেতনতামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণ, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা, পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সেবা নিতে কল করুন ১৬১১১ নাম্বারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ