September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাংবাদিক হত্যার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চুলকাটি প্রতিনিধি

প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও বাংলাদেশের কাগজ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে আহতকারীদের ও হত্যাকারীদের ফাঁসির দাবী ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) সকাল ১১ টার সময় চুলকাটি প্রেসক্লাবের সামনে খুলনা-মোংলা হাইওয়ে মহাসড়কে আয়োাজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

একই সাথে দেশব্যাপী সকল সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহ্বান জানানো হয়।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে চুলকাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি, মোঃ হেদায়েত হোসেন লিটন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি, মুনাওয়ার হোসেন রনি যমুনা টিভি রামপাল প্রতিনিধি, শৈকত মন্ডল ডিবিসি নিউজ,মোঃ সোহেল দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি, এস এম মিজানুর রহমান রুবেল জেলা প্রতিনিধি দৈনিক যশোর বার্তা, সাগর মন্ডল দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম রাকিব দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল দৈনিক প্রবাহ চুলকাটি প্রতিনিধি, সাধারণ সম্পাদক আরিফ ঢালী দৈনিক সময়ের খবর, যুগ্ম সাধারণ সম্পাদক

আসাদুজ্জামান শেখ সোবহান দৈনিক জন্মভূমি চুলকাটি প্রতিনিধি, সহসভাপতি মাহফুজুর রহমান সংযোগ প্রতিদিন খুলনা প্রতিনিধি, অর্থ সম্পাদক অমিতকর বিলাস দৈনিক সময়ের খবর চুলকাটি প্রতিনিধি, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান দৈনিক পূর্বাঞ্চল চুলকাটি প্রতিনিধি, মিজানুর রহমান মিঠু দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি, মোঃ মজনু শেখ ঢাকা পোস্ট ৭১ বাগেরহাট প্রতিনিধি, মোঃ মেহেদী হাসান দৈনিক খুলনাঞ্চল রামপাল প্রতিনিধি, সাকিব হাসান জনি দৈনিক খুলসা গেজেট চুলকাটি প্রতিনিধি, মোঃ তরিকুল মোল্লা দৈনিক খুলনা চুলকাটি প্রতিনিধি।

এসময় বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ