September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা শিমুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবদুল্লাহ, যশোর প্রতিনিধি

 

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল – আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯ টায় মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঝিকরগাছা – চৌগাছা সংসদ সদস্য পদপ্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, এবং তার বক্তব্যে বলেন, সেবা হচ্ছে প্রকৃত ধর্ম। এ জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি আগত সকল রোগীদের ধৈর্য্য সহকারে সেবা নেওয়ার আহ্বান জানান।
মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। শিমুলিয়া ইউনিয়ন থেকে প্রায় ২০০০ মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।

পাল্লা গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা ময়না খাতুন বলেন, আমি চোখের সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি। এই সেবা পেয়ে আমি সন্তুষ্ট।
বোধখানা গ্রাম থেকেমেডিসিন সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আলী হোসেন বলেন, আমি মেডিসিন সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি। আমি আর্থিক ভাবে সংকটে ছিলাম। দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রি ক্যাম্প অনেক ভালো সেবা পেয়েছি। এমন সেবার ক্যাম্প আয়োজন করায় তিনি অনেক সন্তুষ্ট আগামীতে এ ধরনের সেবা চান।

এ ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প এ আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আল – আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক , বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুজ্জামান, মোকামতলা দাখিল মাদ্রাসা সভাপতি মো : এনামুল কবির, জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির আল – আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো : আবিদুর রহমান।

উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ