September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস

Reporter Name

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজও ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবাহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, হালকা বৃষ্টি হওয়া অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম বেড়েছে। লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি হয়েছে, সেটি অনেকটাই কমছে। আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে। বিচ্চিন্নভাবে কোথাও হালাক থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে। এদিন ফেনীতে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। বৃহস্পতিবার সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রামগতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ