July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও তাঁর শারীরিক সুস্থতা কামনায় বাগেরহাটের মোল্লাহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন আল রশিদের সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান,সদস্য বাগেরহাট জেলা বিএনপি ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল মুন্সি,প্রতিকার শেখ, উপজেলা জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শরিফ মফিজুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন।

পরে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানার মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ