September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুরে আ’লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

নাশকতার মামলায় জামালপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের মো: জাহিদুল ইসলাম রাজু, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডিগ্রীরচর (ফারাজীপাড়া) গ্রামের মো: শহিদুল্লাহ, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাজাইকাটা গ্রামের মো: বাবুল হোসেন, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর ভবসুর ডাকরাপাড়া গ্রামের মো: তারা মিয়া (ধলু), দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ গামারিয়া গ্রামের মো: সানোয়ার হোসেন সানু ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ও সাধুরপাড়া এলাকার মরহুম মোজাহার আলীর ছেলে মো: বিশাত আলী।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ