September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে খেজুর বিজ বপন কর্মসূচি

কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের খেজুরের বিজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, গ্রামীণ অর্থনীতির সম্ভাবনা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি জনাব এস এম এ যুবায়ের রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আরমান।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক আব্দুল্লাহ আল নাসিম, মঘিয়া পশ্চিম শাখার সভাপতি বাইজিদ হোসেন, সেক্রেটারি নুরুল ইসলাম, শেখ আরাফাতসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেজুর গাছ শুধু সুস্বাদু ও পুষ্টিকর ফলই দেয় না, এটি গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে। শীতকালে খেজুরের রস থেকে গুড় উৎপাদন স্থানীয় মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া, গাছ রোপণ পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করে।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই কর্মসূচি শুধুমাত্র মঘিয়া ইউনিয়নেই সীমাবদ্ধ থাকবে না; ধীরে ধীরে কচুয়া উপজেলার অন্যান্য গ্রামেও খেজুর গাছের বীজ বপন ও চারা রোপণ কার্যক্রম চালু করা হবে। তারা আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যেই এসব গাছ গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহ সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ