July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সামির (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে আসেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

সামিরের বন্ধুরা জানান, তারা চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যান। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলেন না। ঢেউয়ে তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ