September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় চারশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় শিক্ষার্থীদের ক্রেস্ট, পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক নোমানুল ইসলাম নয়ন। জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ ইউনুস আলী, বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল ইসলাম রাহাদ, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ