September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী  রাজৈর’র মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার মালিক মোঃ কবির কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১৩ আগস্ট বিকেলে বলেশ্বর নদীতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বালেশ্বর নদীর তীরবর্তী রাজৈরী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ কুমার সিংহ পুলিশ, আনসার ও গ্রাম সদস্যদের সমন্বয় অভিযান চালায়। এ সময় মার্কাস সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমান অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। পরে ড্রেজার মালিক কবির এ ধরনের কাজ আর করবেন না এই মর্মে মুচলেকা দিয়ে অর্থদণ্ডের বিনিময়ে মুক্তি পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে এ জরিমানা প্রদান করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না এই মর্মে মুচলেকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ