October 30, 2026, 8:11 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে আরাফাত রহমান কোকোর জন্মদিন পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন করেছে নবগঠিত বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায়  সরুই বিএনপির কার্যালয়ে দিনের কর্মসূচিতে জন্মদিন পালনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং ৪৩ বিশিষ্ট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন সচিব খাদেম নেয়ামুল নাসির আলাপ, সাবেক জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, কৃষক দলের জেলা আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার,সাধারণ সম্পাদক ইভা আক্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক  নার্গিস আকতার লুনা,ক্রীড়া পরিষদের যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন মজনু।

অনুষ্ঠানে সদ্য অনুমোদন কৃত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ জেলা আহ্বয়ক কমিটির পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সদস্য সচিব এ্যাড, আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ