September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোংলা বন্দর পরিদর্শনে জার্মান প্রতিনিধি দল

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জার্মান। সোমবার দুপুরের পর জার্মানের আর্থিক বিনিয়োগকারী সংস্থা ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’ (এসডিজি) মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে এ আগ্রহের কথা জানান।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের আউটারবা ড্রেজিংসহ সার্বিক উন্নয়ন নিয়ে এ সংস্থার প্রতিনিধিদল বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহিন রহমানের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেন। এতে বন্দর কর্তৃপক্ষও সম্মত হয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য সচিব এম এ নাজির শাহিন, আরব ঠিকাদার ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম চেন বিন, শি জিন, কাওসার ও এচি এবং জার্মান মিশরীয় বিনিয়োগ গ্র“প।

এ সংস্থাটি মূলতঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষের আর্থিক ও জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে তারা নবায়নযোগ্য শক্তি খাত নিয়ে কাজ শুরু করেছে। এছাড়া খুলনাসহ এ অঞ্চলের বন্ধ কল কারখানা পুনরায় চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বিদেশী শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে স্থানান্তরিতসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও উদ্যোগ নিয়েছেন সংস্থাটি।

‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’র (এসডিজি) সদস্য সচিব এম এ নাজির শাহিন বলেন মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। মূলতঃ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এর আগে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল সেটি বাতিল হয়েছে। সেই জায়গায় আমরা কাজ ও বিনিয়োগ করতে চাই। এজন্য শিগগিরই জার্মানের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল মোংলা বন্দর ভিজিটে আসবেন।

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা গেলে ভারত, নেপাল, ভুটান ও চীনকে সহায়তা প্রদাণ সহজ হবে। এছাড়া ভিয়েতনামের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খুলনাঞ্চলে স্থানান্তরিত করা হবে। যাতে ঘুরে দাঁড়াবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ