September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শিক্ষাক্ষেত্র যেভাবে পাল্টে দিচ্ছে লতিফ মাস্টার ফাউন্ডেশন

তরফদার রবিউল ইসলাম

মোংলা থেকে আসা একজন শিক্ষক জানালেন, জেলা শহরে এসে প্রশিক্ষণ নেওয়ার আগে তিনি কখনোই ভাবেননি যে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শেখার আগ্রহ বাড়ানোও একটি ‘পেডাগজিক্যাল স্কিল’ হিসেবে উন্নয়নযোগ্য বিষয়। লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে এমন আরও নানা বিষয়ে তিনি জানতে পারেন। দুই দিনে তার মতো মোট ৬০০ শিক্ষক এই আয়োজনে প্রশিক্ষণ নিয়েছেন।

কর্মশালায় আলোচনার কেন্দ্রে ছিল শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের পুনঃস্থাপন, ‘স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং মডেল’, ‘অ্যাসেসমেন্ট ফর লার্নিং’ এবং স্থানীয় প্রেক্ষাপটে উপযোগী কনটেন্ট ডেভেলপমেন্ট ও শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

এই প্রশিক্ষণের আগে ১০০ জন জিপিএ-৫ (গোল্ডেন এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্যও একটি ‘ক্যারিয়ার ফোরসাইট সেশন’ আয়োজন করে ফাউন্ডেশন। এখানে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি প্রাপ্তির কৌশল এবং স্কিল-ওরিয়েন্টেড কোর্স বাছাই নিয়ে ‘ডেটা-ড্রিভেন’ পরামর্শ পান।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সিপিএ রফিকুল ইসলাম জগলুর ভাষ্য অনুযায়ী, “বাগেরহাটের যেকোনো মেধাবী শিক্ষার্থীর উন্নত ভবিষ্যৎ গড়তে পাশে থাকবেন তারা। ইতিমধ্যে শতাধিক মেধাবী শিক্ষার্থীর পারিবারিক ও আর্থিক তথ্য সংগ্রহ করেছি আমরা। তারা কোথায় পড়তে চান, তাদের আগ্রহ কীসে এসব তথ্যও আমরা নিয়েছি। এদের মধ্য থেকে যাদের যে সহায়তা প্রয়োজন, তাই আমরা সরবরাহ করব।”

শিক্ষা গবেষকদের মতে, এমন সমন্বিত উদ্যোগ বাগেরহাটের শিক্ষাক্ষেত্রে ‘ইকুইটি-অ্যান্ড-এক্সেলেন্স’ মডেল গড়ে তুলতে সহায়ক হবে।

বুয়েটের প্রবাদপ্রতিম শিক্ষক ড. মোহাম্মদ কায়কোবাদের মতো স্কলার এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে বাগেরহাটে আসেন। প্রথম দিন তার পাশাপাশি আরও ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মতিনুর রহমান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক (অব.) ফারজানা আলম এবং ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী।

দ্বিতীয় দিন (১১ আগস্ট) প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের প্রফেসর মো: সামিউল হক, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, সি. পি. এ মো: রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ