September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল থেকেই বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, তোমরা পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে কখনো একাকিত্ব বোধ করবে না। এখানে তোমরা একা নও। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো তোমাদের পাশে থাকবে। এসময় শিক্ষার্থীদের নোংরা রাজনীতির চর্চা না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার বিষয়ে আহŸান জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এছাড়া র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নবীন শিক্ষার্থীদের কেউ কোনো ধরনের র‌্যাগিংয়ের শিকার হলে সরাসরি প্রক্টরকে জানাবে। আমরা কোনো ধরনের র‌্যাগিং বরদাস্ত করবো না। শিক্ষার্থীদের জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত।

অনুষ্ঠান সমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ