September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোশীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাব এর সংবাদকর্মী ও এলাকার সুধীজন। সোমবার (১১আগষ্ট) সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মনববন্ধন অনুষ্টিত হয়।
এসময় বক্তারা বলেন, রাস্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করা আর সেখানে প্রতিনিয়ত সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসাদুজ্জামান তুহিনকে হত্যামানে একজন সংবাদকর্মীর কন্ঠরোধ করা নয়, এটা সমগ্র গনমাধ্যমের উপর এবং দেশের সাধারণ জনগোষ্টীর প্রতি হুমকি। যারা এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে প্রচলিত আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ মৃত্যুদন্ডে দন্ডিত করার দাবি জানান বক্তাগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোঃ একরামুল হক মুন্সী, সাংবাদিক সৈকত মন্ডল বাগেরহাট জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন,
সাংবাদিক পংকজ মন্ডল প্রতিনিধি, দৈনিক যায় যায় দিন, সাংবাদিক বাদশা মুন্সী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি এস এম সহিদুল হক টিপু, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি অরুন কুমার সরকার, সি: যুগ্ম সাধারণ সম্পাদ ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক চিতলমারীর অন্তরালে পত্রিকার বার্তা সম্পাদক মো: তানজির মুন্সী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সাগর মন্ডল, ক্রীড় সম্পাদক ও দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি প্রিন্স হালদার, সদস্য ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রতিনিধি মো: রাজু মুন্সীসহ বিভিন্ন মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এবং সাধারণ মানুষ।
মানববন্ধনে সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ