July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

খুলনায় আদালত চত্বরে চাপাতিসহ যুবক আটক।

বার্তা সম্পাদক

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার বেলা পৌ‌নে ১২ টার দি‌কে আটক করা হয় তাকে। আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।
আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন এডিসি কোর্ট প্রসি‌কিউশন মোঃ হুমায়ুন ক‌বির।

তিনি বলেন,বেলা পৌনে ১২ টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১,২ ও ৩ নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।

সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানায়, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় তারা পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে লুকাতেব ব্যর্থ হয়।
এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ