July 25, 2026, 3:17 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উজবেকিস্তানে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা আয়োজন

আর্ন্তজাতিক ডেস্ক

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। ‘বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ডেপুটি-রেক্টর এবং শিক্ষকরা।

বুধবার (৬ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উজবেকিস্তান ডিপ্লোম্যাট ইউনিভার্সিটির রেক্টর ড. উমিদ মাহামুদভ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব ইকোনমি ও ডিপ্লোম্যাসির ডেপুটি রেক্টর ড. মোজাফফর জালালভ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গোলটেবিল বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের পেছনে তরুণ ও ছাত্রসমাজের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের দৃঢ় সংকল্পের কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সম্পর্ককে আরও গতিশীল করতে দুই দেশের তরুণদের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানো উচিত। তিনি জানান, কৃষি, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, ওষুধ, বস্ত্র, খেলাধুলা এবং সংস্কৃতি—এমন বিভিন্ন খাতে দুই দেশের তরুণদের একসাথে কাজ করার সুযোগ আছে। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘শিক্ষার্থী বিনিময়’ কার্যক্রম শুরুর আশাও প্রকাশ করেন।

এদিন উজবেকিস্তান আর্ট অ্যাকাডেমির তরুণ চিত্রশিল্পীদের নিয়ে ‘বাংলাদেশ: তারুণ্যের কণ্ঠস্বর’ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর্ট অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সেদেশের অ্যাকাডেমিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা দূতাবাসে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে আয়োজিত ছবিগুলো ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ